রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ

এদিকে, ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সাদিক কায়েম। তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও জানান, এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তাদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর