শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে টায়ারে আগুন জ্বালিয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ এএম

শেয়ার করুন:

নাটোরে টায়ারে আগুন জ্বালিয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার বাঁশিলা কবরস্থান মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে বাঁশিলা করবস্থান মোড়ে পাঁকা সড়কের ওপর কে বা কারা টায়ারে আগুন ধরিয়ে পেট্রোল বোমা বিস্ফারণ ঘটায়।

বিকট শব্দে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা সদৃশবস্তু ও টায়ারে আগুন জ্বলতে দেখতে পায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন তারা।

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নান্টু বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তার সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ দেশকে অস্থিতিশীল করতে আগুন দিয়ে নাশকতা চেষ্টা করছে। 

‘আমরা বিএনপির নেতাকর্মী তাদের ষড়যন্ত্র সফল হতে দেবো না। নাশকতাকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীর সহযোগিতায় আগুন নেভানো হয়। 

এ ঘটনায় পুলিশ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর