নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাকা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাঁখারীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর হঠাৎ আগুন জ্বালিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। প্রথমে বিষয়টি স্থানীয় বাসিন্দারা দেখতে পান। পরে জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে এলাকায় নলডাঙ্গা থানার পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান বলেন, দ্রুত ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




