শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

মেঘনা সেতুর ঢালে কাভার্ডভ্যান বিকল, গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

মেঘনা সেতুর ঢালে কাভার্ডভ্যান বিকল, গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ডভ্যান বিকল হওয়ায় গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মুন্সীগঞ্জের গড়ারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়েছে। এতে মহাসড়কটিতে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যারফলে ওই সড়কে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসযাত্রী এএবং ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও সহকারীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে ওই কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। যারফলে যানবাহনের দীর্ঘ সারি গজারিয়ার অংশে ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন বাসযাত্রী শাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আমি ঢাকায় চাকরি করি। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়।

‘কিন্তু মহাসড়কে যানজটের কারণে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।’

যানজটে আটকে থাকা ট্রাকচালক সিরাজুল ইসলাম পিন্টু বলেন, ‘গজারিয়া উপজেলার জামালদী এলাকা থেকেই যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে দেড় ঘণ্টা সময় লেগেছে।’

শাকিল মিয়া নামের আরেক ট্রাক চালক বলেন, ‘জালামদি এলাকা থেকে যানজটে পড়েছি। আনারপুরা বাসস্ট্যান্ডে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।’

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, তারা সড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর