শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম

শেয়ার করুন:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণীর মৃত্যু
মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ ও তরুণীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সমষপুরে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে শ্রীনগর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

নিহতরা হলেন- ঢাকার মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে তাদের মরদেহ উদ্ধার করে। পরে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ সোহেল রানা জানান, নিহত দুজন সম্পর্কে বন্ধু-বান্ধবী। তারা মাওয়া ঘুরতে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের স্বজনদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর