সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে অনিয়মের অভিযোগে ‘শামস ফুড বেকারি’কে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে অনিয়মের অভিযোগে ‘শামস ফুড বেকারি’কে লাখ টাকা জরিমানা
মোস্তফাপুর রোডে অবস্থিত শামস ফুড বেকারিতে অভিযান

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশ, নিষিদ্ধ রং ব্যবহার এবং নানা অনিয়মের অভিযোগে ‘শামস ফুড বেকারি’-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ​অভিযানে বেকারির ভেতরে বহুমুখী অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ​খাবারে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার,​ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও রুটি প্রস্তুত করা,​ পঁচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করা, ​ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত এবং তেল মেশানোর জন্য রঙের ব্রাশ ব্যবহার,​ কারখানার পাশে ময়লার ভাগাড় থেকে তীব্র দুর্গন্ধ ও মাছি ছড়ানো, অধিকাংশ পণ্যের বিএসটিআই (BSTI) সনদ না থাকা এবং মোড়কে পণ্যের উপাদান বা সঠিক তথ্য উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া মিক্সিং মেশিন ও বাসনপত্র অত্যন্ত নোংরা ও তেলচিটে থাকা,​ খাবার ঢাকার কাজে ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার করা,​ মোড়কে অগ্রিম বা জালিয়াতির তারিখ প্রদান,​ নোংরা ও অপরিষ্কার ডিম সংরক্ষণ করা এবং ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত করা,​ খাদ্য মজুদ করার স্থানেই স্টাফদের থাকার ব্যবস্থা করা এবং সার্বিকভাবে স্বাস্থ্যবিধি না মানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ​নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এসব অপরাধের দায়ে বেকারিটিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস। 

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর