রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়ন যুবলীগ নেতা শাহীন হাজারী (৪৭) ও জেলা ছাত্রলীগ নেতা মারুফ হাসান পাভেল (৩২)।

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৃথক স্থান থেকে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মৃত গণি মিয়ার ছেলে শাহীন হাজারী (৪৭)। তিনি রামরাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

অপরজন হলেন- নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া (তেলিপাড়া, পীরবাড়ি) এলাকার মো. এলেম খাঁর ছেলে মারুফ হাসান পাভেল (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক এবং ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রামরাইল এলাকা থেকে শাহীন হাজারীকে এবং নাটাইয়ের আমতলী এলাকা থেকে মারুফ হাসান পাভেলকে গ্রেফতার করা হয়। পরে তাদের সদর মডেল থানায় নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, রোববার (৮ নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর