শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের জেলা শাখার নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সুজন দত্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও পোস্ট করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় জেলা যুবলীগের নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল বের করেন।

আরও পড়ুন

টেন্ডার নিয়ে যুবদল নেতার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার পাল্টা অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী সংগঠনের ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান।

মিছিলের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর উপজেলা যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী আশিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর