সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক দলের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক দলের বিক্ষোভ
বেনাপোল স্থলবন্দরে শ্রমিক দলের বিক্ষোভ

আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৮৯১ ও ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হয়ে বেনাপোল সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে সেখানে শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন এবং ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলীসহ শ্রমিক দলের নেতাকর্মীরা।

মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদ আলী বলেন, ‘আপা আপা করিস না, আপা আর আসবে না। স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না।’ তিনি আরও বলেন, বেনাপোল স্থলবন্দর ও পোর্ট এলাকায় কেউ নৈরাজ্য সৃষ্টির চিন্তা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শ্রমিক দলের নেতারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে তারা ঐক্যবদ্ধ রয়েছেন। বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর