সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

মেহেরপুরে নকল বিড়ি পাচার মামলায় তিনজনের ১৪ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে নকল বিড়ি পাচার মামলায় তিনজনের ১৪ বছরের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত তিন আসামি। ছবি: ঢাকা মেইল

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচারের মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে, তাদের আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক(টোটন)। তিনি বলেন, আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিন চাইলে আদালত নাকচ করে জেলহাজতে পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি মেহেরপুরে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিরা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত প্রত্যেককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর