বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নাটোরে এমপির বক্তব্য ঘিরে উত্তেজনা, ভুয়া ভুয়া স্লোগান

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ এএম

শেয়ার করুন:

নাটোরে এমপির বক্তব্য ঘিরে উত্তেজনা, ভুয়া ভুয়া স্লোগান

নাটোরের গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের জানাজার আগমুহূর্তে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বক্তব্য শুরু করতেই ভুয়া ভুয়া স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জানাজার নামাজের আগে এ ঘটনা ঘটে।

জানাজা নামাজের আগমুহূর্তে এমপি আব্দুল আজিজ বলেন, প্রিয় ভাইয়েরা আমার, ‘আমার একটা কথা শুনতে হবে দাদারা’ এই বলতেই উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মধ্যে উত্তেজনা শুরু হয়। তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে ভুয়া ভুয়া স্লোগানে দিতে থাকেন তারা। এ উত্তেজনায় এমপি তার বক্তব্য শেষ করেন। এরপর জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য শেষে পুনরায় এমপি আব্দুল আজিজ বক্তব্যে নিহতের শাকিলের পরিবারকে তার পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতেই ফের উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাইক হাতে নিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা  করেন।

জানাজা শেষে প্রবাসী রাসেলের  চাচঁকৈড় বাজারে রাশ আরবানী শপিংমল ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এর আগে ছাত্রনেতা শাকিলের হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতের বিচারক মাহমুদুল হাসান শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার তার নিজ বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেয় তাকে।

উল্লেখ্য: গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাকিল ইসলাম চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায় দুর্বৃত্তরা। 

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর