রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

পরিবেশগত ছাড়পত্র না থাকায় মাগুরায় তিন ইট ভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মাগুরা 
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম

শেয়ার করুন:

পরিবেশগত ছাড়পত্র না থাকায় মাগুরায় তিন ইট ভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা
মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

পরিবেশগত ছাড়পত্র না থাকায় মাগুরার মহম্মদপুর উপজেলার ৩টি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস এবং মেসার্স নাবা ব্রিকস নামের ইটভাটাগুলোতে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রসিকিউটর কমল কুমার বর্মন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের অপরাধে ওই ৩টি ইটভাটার প্রত্যেকটিকে ৫ লাখ টাকা করে সর্বমোট ১৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

ইটভাটা বিরোধী এই বিশেষ অভিযানে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী এবং পরিবেশ অধিদপ্তরের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ রক্ষার্থে জেলাজুড়ে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর