বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নড়াইলে ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা, মুখ খুলছে না পরিবার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা, মুখ খুলছে না পরিবার

নড়াইলের লোহাগড়া পৌরসভায় মোহনা খানম (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে পরিবার কোনো বক্তব্য দিচ্ছে না।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পৌরসভার গোপিনাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। 

আত্মহত্যা করা মোহনা খানম সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজাদ মিয়ার মেয়ে। তাঁরা পরিবাসহ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার পৌরসভার গোপীনাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়ির মোহনা নামের ওই কলেজছাত্রী ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। জানতে পারলে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মরদেহটি নিচে নামিয়ে রাখেন। পরে লোহাগড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

এদিকে, মোহনার আত্মহত্যার কারণ নিয়ে পরিবারের লোকজন কোনো বক্তব্য দিতে রাজি হয়নি; যার কারণে মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মোহনা খানম নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর