বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল ৪ বছরের শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল ৪ বছরের শিশুর মরদেহ
ময়মনসিংহ হালুয়াঘাটে নিখোঁজের পর পুকুর থেকে শিশু মাস্তুরার মরদেহ উদ্ধার। ছবি- সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে মাস্তুরা নামে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ১০ নম্বর ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল (হাজিবাড়ী) গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু মাস্তুরা ওই এলাকার আবু সাঈদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন।

এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) বাড়ির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে বুধবার (৭ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  বিষয়টি নিয়ে তদন্ত চলমান। পরে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর