বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
মোহনগঞ্জ থানা।

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার টেংগাপাড়া ও মাইলোরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহনগঞ্জের টেংগাপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে রানা মিয়া (২৭), মাঘান গ্রামের রুকন মিয়ার ছেলে আসিফ মিয়া (২১), নওহাল গ্রামের ইনছান মিয়ার ছেলে আল মামুন তালুকদার (২৫), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মিরারবন গ্রামের মৃত নিদু মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৪২), একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৪) এবং মোহনগঞ্জের দেওথান গ্রামের মৃত শাজাহান শেখের ছেলে রাজন আহমেদ (৩৫)।

আরও পড়ুন

লালমনিরহাটে পৃথক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

এর মধ্যে রানা মিয়াকে ১৫ দিন, আসিফ মিয়াকে ২০ দিন, আল মামুন তালুকদারকে দুই মাস, সাহাব উদ্দিনকে ১৫ দিন, সবুজ মিয়াকে ২০ দিন এবং রাজন আহমেদকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেন। পরে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর