খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী ও শীর্ষ উলামায়ে কেরামের ঝালকাঠি সফর এবং আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ের তালিমুদ্দিন মাদরাসা মিলনায়তনে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা আব্দুল গাফফার খান শায়েখে গালুয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মুফতি মুহাম্মাদ আইউব খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পীর সাহেবের সাহেবজাদা মাওলানা ওবাইদুল্লাহ কাসেমী। বিশেষ অতিথি ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ ও কেন্দ্রীয় দায়ী মাওলানা আবু ইউসুফ।
সভায় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রহিম খান পীর সাহেব গালুয়া, জেলা শাখার সহসভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী পীর সাহেব কারিমপুর, মুফতি নুরুল্লাহ আশরাফী পীর সাহেব তালগাছিয়া, মুফতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটির ঝালকাঠি জেলা সদর মাওলানা মোখতার হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর হোসাইন ও সেক্রেটারি মনির খানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া কারিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি হেদায়েত উল্লাহ আনসারী, রাজাপুর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আলি হোসাইন, মাহমুদিয়া মাদরাসার মুহাদ্দিস ও রাজাপুর থানা মসজিদের খতিব মুফতি নেছার উদ্দিন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কারিমপুর মাদরাসার নাজেমে তালিমাত মুফতি নোমান আজমী, রাজাপুর উপজেলা কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আল আমিন দোহারি, গালুয়া মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা ইমদাদুল্লাহ চাদপুরী, তালগাছিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবুল হাসান, গালুয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোরশেদুল আলম, নেছারাবাদ মাদরাসার প্রতিনিধি মাওলানা রাকিবুল ইসলাম, ঝালকাঠি তালিমুদ্দিন মাদরাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম এবং তাবলিগ জামাতের প্রতিনিধি মুহাম্মাদ জুয়েল সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১০ অক্টোবর ঝালকাঠি জেলা শহরে অনুষ্ঠেয় খতমে নবুওয়াত সম্মেলন সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের স্থান হিসেবে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নির্ধারণ করা হয়। পাশাপাশি সম্মেলনে আমন্ত্রিত মেহমানদের উপস্থিতি, সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
জেবি




