শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দৌলতপুরে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

দৌলতপুরে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল উদ্ধার
দৌলতপুরে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় রাস্তার পাশ থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিরাজনগর এলাকার একটি পাকা রাস্তার পাশ থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান জানান, তার বাড়ির পাশেই পাকা রাস্তায় লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে সেটিকে ককটেল সদৃশ বস্তু হিসেবে শনাক্ত করে উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সিরাজনগর এলাকা থেকে একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর