বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু
ফাইল ছবি।

কুষ্টিয়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলায় ও কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। 

মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দহকুলা কারিগরপাড়া ও জোতপাড়ার তিনজন গুরুতর আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগর পাড়ার মো. রওশন আলী (নুশু) মারা যান।

এ ঘটনায় আহত একই গ্রামের সমেজ আলী এবং জোতপাড়ার আব্দুল জলিলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুনুর রশিদ বিয়ষটি নিশ্চিত করেন।

অপরদিকে, কুষ্টিয়া দৌলতপুরে নিজ ঘরে থাকাস্থায় বজ্রপাতে আরোজ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরোজ আলী দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর