নীলফামারীর ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সৈয়দপুর থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।
স্থানীয় লোকজনের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ডোমারের কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস




