বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা 

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

শেয়ার করুন:

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা 
লাশের ফাইল ছবি। ছবি: ঢাকা মেইল

নাটোরের সদর উপজেলায় আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিও চিকিৎসক হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনা আইনগত কাজ চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর