বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

মাগুরায় ট্রান্সফর্মার মেরামতের সময় শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

মাগুরায় ট্রান্সফর্মার মেরামতের সময় শ্রমিকের মৃত্যু

মাগুরায় ট্রান্সফর্মার মেরামতের সময় শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের মাহফুজ খান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজ খান উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তখলপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফর্মার মেরামতের সময় হঠাৎ বিদ্যুতায়িত হয় মাহফুজ খান। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিদ্যুৎ অফিসের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খুশি খাতুন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান সুমন গাজী ও ইয়াছিন নামে দুই কর্মচারী আহত হয়েছে। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো.  ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়েছে। কোনো অভিযোগ থাকলে লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর