মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নওগাঁয় ভটভটি উল্টে যাত্রী নিহত, আহত চালক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:২৩ এএম

শেয়ার করুন:

নওগাঁয় ভটভটি উল্টে যাত্রী নিহত, আহত চালক
নওগাঁয় ভটভটি উল্টে যাত্রী নিহত, আহত চালক

নওগাঁর পত্নীতলায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটির চালক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২৪ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের নকুছা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার নোধুনী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: ডিএনএ টেস্টে মিলল সত্যতা, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি ভটভটি সাপাহার থেকে নজিপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নকুছা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি সড়কের ওপর উল্টে যায়। এতে চালক অসিত ও যাত্রী শহিদুল ইসলাম গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত চালক অসিতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর