শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করছে সরকার: পর্যটনমন্ত্রী

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করছে সরকার: পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: ঢাকা মেইল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, চলবিলের নৈসঙ্গিক সৌন্দর্য্য পর্যটকদের আকৃষ্ট করে। এ জন্যই চলনবিল এলাকার মানুষের সাথে বসে তাদের দাবি শুনলাম, বিভিন্ন স্পট ঘুরে দেখলাম। এই এলাকায় ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করছে সরকার। 

শনিবার দুপুরে চলনবিলের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত তাড়াশ উপজেলার মান্নাননগর ও দোবিলা এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: পর্যটনমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, এখানে যেটাই করি- সেটা ভায়োবল থাকতে হবে। পাশাপাশি রেভিনিউ ইনকাম হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। কারণ এখানে যেটাই করব সেটি যেন এই এলাকার মানুষের উন্নয়নের সোর্স হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসঙ্গিক সৌন্দর্য্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যূষ্যিত নাটোর, সিরাজগঞ্জ, পাবনার নানা বিভিন্ন স্থান ও এলাকা পুরোকীর্তিতে ভরপুর। এ ছাড়া বিলের জীব-বৈচিত্র্য দেখাও জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে- যা জাতীয় সম্পদ।

এসময় মন্ত্রী তাড়াশ উপজেলার দর্শনীয় স্থানগুলোর একটি তথ্যচিত্রও দেখেন তিনি। এতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর