শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে মৃত্যুর প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ছড়ার পানিতে ডুবে সিয়াম নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ছড়ার পানিতে পড়ে ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সিয়াম নল্লাপাড়া গ্রামের নুরু আলমের ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি পানির ছড়াতে পড়ে যায় সিয়াম। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর