মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইকে গ্রামের বাড়িতে পাশাপাশি দাফন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইকে গ্রামের বাড়িতে পাশাপাশি দাফন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) মরদেহ লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

নিহত সজীব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

7aa62ef8-8c9c-4e10-9e72-12a15de04e54

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন সজীব। চলতি বছরের শুরুতে কাজের সহযোগিতার জন্য ছোট ভাই সুজনকেও তিনি সৌদি আরবে নিয়ে যান। গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুরবোঝাই একটি পিকআপে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

706fd8d0-4de5-4146-b2f9-d94981740ad1

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। শেষবারের মতো দুই ভাইকে দেখতে স্বজন ও স্থানীয় মানুষের ভিড় জমে বাড়িতে। মঙ্গলবার সকালে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

এদিকে নিহত সজীবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর