রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল নড়াইল, ২৪ ঘণ্টার আলটিমেটাম

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল নড়াইল, ২৪ ঘণ্টার আলটিমেটাম
শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল নড়াইল

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে জেলার সর্বস্তরের জনগণ।

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) নড়াইলে বেশ কয়েকটি মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এর আগে সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে জেলা হাসপাতাল চত্বরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তব্য রাখেন— নড়াইল জেলা এনসিপির সদস্য সচিব ​ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার ​সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক ​শাফায়াত উল্লাহ, কনটেন্ট ক্রিয়েটর ​প্রান্ত মজুমদারসহ আরও অনেকে।

​বিক্ষোভ মিছিলে উপস্থিত জনতা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং হাসপাতাল এলাকা উত্তাল করে তোলেন।

​বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন। অন্যথায়, আরও কঠোর ও রূপরেখাবহুল আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

​এসময় বক্তারা বলেন, মাত্র পাঁচ বছরের এক অবুঝ কন্যাশিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতকে আইনের আওতায় আনতে হবে। অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হলে নড়াইলবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) মো. রকিবুল হাসান বলেন, আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে। অপরাধীকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে পুলিশের সর্বাত্মক অভিযান ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে। নিহতের স্বজনদের অভিযোগ, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান তারা। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনেরা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর