বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সুন্দরবনসংলগ্ন বাজারের দোকান থেকে অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনসংলগ্ন বাজারের দোকান থেকে অজগর উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের সদস্য ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে গিয়ে ভেতরে বড় আকারের একটি অজগর দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। পরে বন বিভাগে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে এসে দোকানের ভেতরে আশ্রয় নিয়েছিল।

বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে। তিনি বন্য প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটির ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানাতে স্থানীয়দের আহ্বান জানান।

ঘটনার পর কিছু সময়ের জন্য বাজারে আতঙ্ক সৃষ্টি হলেও বন বিভাগের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর