শনিবার, ২০ জুন, ২০২৬, ঢাকা

১৫ কোটি টাকার শিশু পার্ক, উদ্বোধনের অপেক্ষায় মাদারীপুরবাসী

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

১৫ কোটি টাকার শিশু পার্ক, উদ্বোধনের অপেক্ষায় মাদারীপুরবাসী
মাদারীপুরের শিবচরে সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে অত্যাধুনিক পৌর শিশু পার্ক।

মাদারীপুরের শিবচরে সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে অত্যাধুনিক পৌর শিশু পার্ক। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯৭ শতাংশ। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে এটি বেশ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী ও নাগরিক সমাজ। জনস্বার্থে আগামী একমাসের মধ্যে পার্কটি চালু কথা জানিয়েছে জেলা প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, বাহির থেকে প্রহর গুনছে শিশু-কিশোররা। শিশু পার্কের ভেতরে প্রবেশ করে আনন্দমুখর পরিবেশে সময় কাটানোর অপপেক্ষার পালা যেন কিছুতেই শেষ হচ্ছে না। এটি উদ্বোধনের আগেই প্রতিদিনই সেখানে ভিড় করছে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ।


বিজ্ঞাপন


জানা গেছে, মাদারীপুরের শিবচর পৌরসভার বড় দোয়ালী এলাকায় ৫ একর জমির উপর ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় পৌর শিশু পার্ক নির্মাণ কাজ। শিবচর পৌরসভার তত্ত্বাবধায়নে ১৫ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি মাসের জুনে। তাই শেষ মুহূর্তে কার্যক্রম চলছে খুব জোরেশোরে। শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের জন্য রাখা হয়েছে নাগর দোলা, জাম্পিং ক্যাঙারু, বাম্পার কার, হ্যাপি সুইং, বিশাল যান্ত্রিক দোলনা, লাইন ডি মুভি রাইডসহ ১৪ আইটেমের বিনোদনমূলক স্থাপনা এখানে রাখা হয়েছে। উপজেলার কোলাহল থেকে কিছুটা দূরে নির্মিত হওয়া পার্কে দর্শনার্থীরা এখানে এসে প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করার সুযোগ পাবেন। আর শিশুদের মানসিক বিকাশেও এর বড় অবদান থাকবে বলে মনে করছেন এলাকাবাসী ও নাগরিক সমাজ। ময়না কাটা নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে আধুনিক পৌর শিশু পার্ক। এটি চালু হলে উপজেলার শিশু-কিশোরদের চিত্ত বিনোদনের জায়গা হবে, অন্যদিকে অনেকেই খুঁজে পাবেন কর্মসংস্থান। তাই এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

fccc5bbe-a654-4182-a4ad-f8b36b6471d9

পৌরসভার তথ্য মতে, রাজধানী ঢাকার বিজয় নগরের শরীফ অ্যান্ড সন্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে পার্কের নির্মাণ কাজ। এখানে একাধিক নিরাপত্তাকর্মীর পাশাপাশি সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসি টিভি ক্যামেরার আওতায় রাখার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


ঘুরতে আসা দর্শনার্থী রুবিনা চৌধুরী বলেন, ‘প্রত্যন্ত এলাকায় এভাবে সুন্দর পার্ক নির্মাণ হবে তা আগে বুঝে উঠতে পারিনি। এটি চালু হলে সপরিবার নিয়ে এভাবে ঘুরতে আসা যাবে। তাই এটি দ্রুত চালুর দাবি জানাচ্ছি।’

আরেক দর্শনার্থী ১০ম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘মাঝেমধ্যে বিকেল হলে বন্ধুদের সাথে বিভিন্ন এলাকায় ঘুরতে বের হই। পার্কটি চালু হলে এখানে আসবো, আনন্দ করবো।’

6596d42c-1702-41b8-9915-b2f4ce570c2c

সিনিয়র সাংবাদিক ও শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান বলেন, ‘শিবচর উপজেলায় বিনোদনের তেমন কোনো স্থান নেই। এই পৌর শিশু পার্ক চালু হলে উপজেলাবাসীর বিনোদনের খোরাক হবে। তাই দ্রুত এটি চালুর দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রতিটি রাইড যেন অল্প টাকা নির্ধারিত করে, সে ব্যাপারেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

শিবচর পৌরসভার প্রশাসক শাইখা সুলতানা বলেন, ‘দিনরাত সমানতালে শিশু পার্ক নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। কাজের মেয়াদ শেষ হবে জুনে, কাজের মেয়াদ শেষ হবার আগেই পুরো কাজ শেষ হবে। তাহলে পরবর্তীতে এটি চালু করা সম্ভব হবে।’

70c9cfe2-6959-4e99-a0d0-b239267de3d0

মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, ‘এখন শেষ মুহূর্তের কার্যক্রম চলছে। বিদ্যুতের সংযোগ দেওয়া বাকি। জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আর জুলাইয়ে এটি উদ্বোধনের পরিকল্পনা করছে পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে জেলা প্রশাসক সর্বাত্মক সহযোগিতা করবে।’

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর