শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

মহানবীকে কটূক্তির অভিযোগে ছাগলনাইয়ায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

মহানবীকে কটূক্তির অভিযোগে ছাগলনাইয়ায় যুবক গ্রেফতার

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ছাগলনাইয়ায় সৃজন দাশ প্রান্ত (২০) নামে এক যুবককে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে এলাকাবাসীর সহযোগিতায় পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অনিল ডাক্তার বাড়ির নিজ ঘর থেকে সৃজন দাশ প্রান্তকে আটক করে পুলিশ। আটক সৃজন দাশ ওই বাড়ির প্রীতি লাল দাশের ছেলে। ছাগলনাইয়া থানার পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। 


বিজ্ঞাপন


পুলিশ ও এলাকাবাসী জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে srijon das নামে খোলা একটি আইডি থেকে মহানবী (সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে তির্যক, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করা হয়। মন্তব্যটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।  

 


বিজ্ঞাপন


এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের সহযোগিতায় সৃজন দাশকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি জানান, শুক্রবার (১৯ জুন) দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ক.ম/  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর