শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

মহানবী (সা.)-কে কটূক্তির দায়ে জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

মহানবী (সাঃ)-কে কটূক্তির দায়ে জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড 

ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির দায়ে এ সাজা দেওয়া হয়েছে তাকে। ইরানের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে রোববার (১৯ জানুয়ারি)। 

এক প্রতিবেদনে বলা হয় “ধর্মীয় অবমাননাসহ অন্যান্য অপরাধে আমির হোসেনকে পাঁচ বছরের যে দণ্ড দেওয়া হয়েছিল সেটিতে আপত্তি জানিয়েছিলেন প্রসিকিউটিররা। তাদের আপত্তির বিষয়টি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে মামলাটি পুনরায় চালু করা হয়। এবং মহানবীকে কটূক্তির দায়ে অভিযুক্তকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।” তবে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন এই গায়ক।


বিজ্ঞাপন


২০১৮ সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন আমির হোসেন। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে ইরানের হাতে তুলে দেয় দেশটির পুলিশ। এরপর থেকে কারাগারে ৩৭ বছর বয়সী এ গায়ক। 

শরীরে অসংখ্য ট্যাটু আমির হোসেনের। এজন্য ভক্তরা তাকে টাটালু বলেও ডাকেন। এর আগেও আদালতেও রোষানলে পড়তে হয়েছে তাকে। পতিতাবৃত্তি প্রচারের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর