ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
এর আগে তারা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়।
এসময় বক্তব্য দেন- শিক্ষার্থী রিয়ন, মিনহাজুল ইসলাম জয়, শাহ নিয়ামত, তানজিলাল রহমান, জাবেদ হোসেন, নাহিদ ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। কিন্তু ভারতের একজন পুরোহিত মহানবী হজরত মুহাম্মদকে (স.) নিয়ে কটূক্তি করেছে। সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থনও দিয়েছে। এসব ঘটনায় মুসলিমদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাই অবিলম্বে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ শাস্তি নিশ্চিত করতে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




