বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

সুন্দরবনে নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১০:১১ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের হামলায় সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেনু পোনা সংগ্রহের জন্য খুচুনি নেট (জাল) টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তার মরদেহ উদ্ধার করেছেন।

0c002d34-bebd-4657-b99b-bb6f50b1ab9f


বিজ্ঞাপন


সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী জেলে প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সুন্দরবনসংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের আরও সতর্কতার সঙ্গে সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর