শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

মাদারীপুরে রেস্তোরাঁর গ্রিল-রুটি খেয়ে ১৬ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে রেস্তোরাঁর গ্রিল-রুটি খেয়ে ১৬ জন হাসপাতালে

মাদারীপুর শহরের একটি রেস্তোরাঁর খাবার খেয়ে অসুস্থ হয়ে অন্তত ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এসব রোগী ভর্তি হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বজনরা জানায়, শুক্রবার রাতে শহরের পুরাণ বাজার এলাকার ‘আরএফসি’ নামের একটি রেস্তোরাঁ থেকে গ্রিল (পোড়া মুরগি) ও নান রুটি খাবার খান বেশ কয়েকজন। পরপরই অসুস্থ হয়ে পড়েন অনেকেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় কুলপদ্বী এলাকার সুমাইয়া আক্তার ও মিম আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।


বিজ্ঞাপন


e35bfd0d-c072-4442-99f0-1c90be828c80

অসুস্থদের মধ্যে শহরের ১ নম্বর শকুনি এলাকার হাফসা আক্তার, জান্নাত, ফাতেমা বেগম ও জেসমনি আক্তার, পুরানবাজার এলাকার কুতুবউদ্দিন, রোকসানা বেগম ও নাবিল মাহামুদ, পাঁচখোলা এলাকার রাবিক হোসেন, তালতলা এলাকার ইব্রাহীম, ঘটমাঝি এলাকার তানিয়া, শরীফবাড়ি এলাকার লুবনা আক্তার, পূর্ব রাস্তি এলাকার আমির হাওলাদার, চর কালিকাপুর এলাকার শাওন ঘরামি এবং শরীয়তপুরের মাতালমার ব্রিজ এলাকার সাইফ হোসেন রয়েছেন।

94b251d8-4ed6-443b-8050-6f597ed3e614

আক্রান্তদের অভিযোগ, রেস্তোরাঁটিতে পরিবেশিত অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে, খাবারের নমুনা পরীক্ষার পর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মাদারীপুরের নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তা রফিকুল ইসলাম। অপরদিকে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর