ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মিন্টু মিয়া। দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ করার পর তিনি সমর্থন জানান সৌদি আরব দলকে। পূর্ব ঘোষণা অনুযায়ী এবার সৌদি আরব দলের ৫০০ ফুটের পতাকা টানিয়েছেন তিনি।
আখাউড়া পৌর এলাকার টানপাড়ার বাসিন্দা মিন্টু মিয়া প্রায় ২৫ বছর ধরে ব্রাজিল দলকে সমর্থন করে আসছিলেন। তবে ব্রাজিল অমুসলিম দেশ হওয়ায় তিনি দলটির ওপর থেকে তার সমর্থন প্রত্যাহার করেন।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার মিন্টু মিয়া দুধ দিয়ে গোসলের মাধ্যমে ব্রাজিল ত্যাগ করে মুসলিম দেশ হিসেবে সমর্থন দেন সৌদি আরবকে।
আরও পড়ুন
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন সৌদি আরবের সমর্থক!
ব্রাজিলের জার্সি পরে মসজিদে জুতা চুরি, চুল কেটে দিল জনতা
বৃহস্পতিবার (১১ জুন) তিনি আখাউড়ার খড়মপুর মাজার এলাকায় ৫০০ ফুট দৈর্ঘ্যের সৌদি আরবের পতাকা প্রদর্শন করেন। পতাকাটি বানাতে সময় লেগেছে ২০ দিনের বেশি। খরচ হয়েছে এক লাখ টাকার উপরে।
পতাকাটি উদ্বোধন করেন শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম। অতিথি হিসেবে ছিলেন সাবেক কাউন্সিলর তকদীর হোসেন খাদেম।
বিজ্ঞাপন
পতাকা প্রদর্শনের সময় মিন্টু মিয়া বলেন, ২৫ বছর ধরে ব্রাজিল সাপোর্ট করি। কিন্তু ব্রাজিল অমুসলিম দেশ। তাই আমি দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়েছি। সৌদি আরব মুসলিম দেশ বলে সাপোর্ট করছি। ৫০০ ফুটের পতাকা বানিয়েছি নিজের টাকায়। সবার ভালো সাপোর্ট পেয়েছি।
আরও পড়ুন
৭ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক হলেন তরুণ
শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম বলেন, সারাদেশেই বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফুটবল উন্মাদনা। মিন্টু মিয়ার এই উদ্যোগ আমাদের নাড়া দিয়েছে।
প্রতিনিধি/জেবি




