বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

৭ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৬:৫৮ এএম

শেয়ার করুন:

৭ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

রাঙামাটিতে সাত লিটার গরুর দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন রাকিব হোসেন তামিম নামে এক ব্রাজিল সমর্থক।

বুধবার (১০ জুন) বিকালে শহরের কাঁঠালতলী এলাকায় এই ঘটনা ঘটে। দল পরিবর্তনের এ ঘটনাটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।


বিজ্ঞাপন


ভিডিওতে দেখা গেছে, ব্রাজিল সমর্থক তামিমকে ঘিরে ধরে আর্জেন্টিনা সমর্থকেরা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন। গোসল শেষে ব্রাজিলের পুরোনো হলুদ জার্সি খুলে তিনি আর্জেন্টিনার সাদা-নীল জার্সি গায়ে জড়ান। দলবদলের এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং প্রিয় দলের পক্ষে স্লোগান তোলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মো. তামিম বলেন, কোনো ধরনের চাপে পড়ে নয়, বরং নিজের ইচ্ছাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের সংখ্যা এবং দলের লড়াই করার মানসিকতা তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে লিওনেল মেসির খেলা তাকে আর্জেন্টিনা দলের প্রতি আগ্রহী করে তুলেছে।


বিজ্ঞাপন


রাঙামাটিতে বিশ্বকাপের আমেজ শুরু হয়েছে অনেক আগে থেকেই। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের সমর্থকদের মধ্যে পাল্লা দিয়ে চলছে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা। বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, সমর্থকগোষ্ঠীর মধ্যে সেই উত্তেজনা ততই বাড়ছে। দুধ দিয়ে গোসল করে জার্সি বদলের এই ঘটনা রাঙামাটির ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর