বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক হলেন তরুণ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক হলেন তরুণ 

দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। আর একদিন পরেই মাঠে গড়াবে খেলা। বাংলাদেশ সময় আগামীকাল রাতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। চার বছর পর ফিফার এই টুর্নামেন্ট যখন অনুষ্ঠিত হয় তখনই দেশের ফুটবলপ্রিয় সমর্থকদের মধ্যে উন্মাদনার ঢেউ বয়ে যায়। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরাই সবচেয়ে বেশি পাগলামিতে মাতেন। তেমনই এক ঘটনা এবার ঘটিয়েছেন দেবপ্রিয় দাস নামের এক তরুণ। 

শেরপুরের এই তরুণ আর্জেন্টিনার সমর্থক হলেও এবারের বিশ্বকাপকে সামনে রেখে সমর্থন বদল করছেন তিনি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে আর থাকবেন না তিনি। আর দল পরিবর্তনের এই আয়োজন তিনি করেছেন দুধ দিয়ে গোসল করে। 


বিজ্ঞাপন


দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেবপ্রিয় দাস ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, চলছে নানা আলোচনা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার স্বজন মাদক নিরাময় কেন্দ্রের ছাদে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক দেশটির জার্সি পরিহিত অবস্থায় আর্জেন্টিনার জার্সি পরা দেবপ্রিয়ইয় মাথায় দুধ ঢেলে গোসল করিয়ে দেন। 

আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক হপ্ব্যার যুক্তি দিতে দেবপ্রিয় বলেন, ‘বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকা খেলোয়াড় নেই। তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সব সময়ই আমার ভালো লাগে। নেইমারও আমার পছন্দের খেলোয়াড়দের একজন। এসব কারণেই ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর