সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের জন্য ফেরি ছাড়তে দেরি, যাত্রীদের ভোগান্তি

জেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের জন্য ফেরি ছাড়তে দেরি, যাত্রীদের ভোগান্তি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাড়ায় পেশাজীবী মানুষ। এরই মধ্যে যাত্রীদের ভোগান্তিতে ফেলে নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্যের জন্য নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই ঘণ্টা দেরিতে ফেরি ছাড়ার অভিযোগ উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে সংসদ সদস্যের বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনাও ঘটে। বিষয়টি নিয়ে গতরাত থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করা ফেরি ‘মহানন্দা’তে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফেরি ছাড়তে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বাগ্‌বিতণ্ডা হয়।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, ফেরি মহানন্দা রোববার বিকেল সোয়া ৪টায় চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে এসে বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছে। লোড-আনলোড ও যানবাহন ওঠানামা শেষে সন্ধ্যা ৭টার দিকে ফেরিটির পুনরায় চেয়ারম্যানঘাটের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, ফেরিটি রাত প্রায় ৯টার দিকে ছেড়ে যায়।

আরও পড়ুন

উপকূল রক্ষার বন উধাও, রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ

যাত্রীদের অভিযোগ, বিকেল থেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বুকিং নেওয়া হলেও ফেরি আনলোডের পর গাড়ি তুলতে দেওয়া হয়নি। ফলে কর্মস্থলগামী শত শত যাত্রী প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন।

তানভীরসহ একাধিক যাত্রী বলেন, নির্ধারিত সময় পার হওয়ার পরও ফেরি না ছাড়ার কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, এমপি সাহেব আসবেন, এরপর ফেরি ছেড়ে যাবে। একজন জনপ্রতিনিধির জন্য যদি এত মানুষের দুর্ভোগ পোহাতে হয়, তাহলে তা দুঃখজনক। সময়মতো চেয়ারম্যানঘাট, সোনাপুর বা মাইজদীতে পৌঁছাতে না পারলে রাতের বাসও মিস হওয়ার আশঙ্কা ছিল।


বিজ্ঞাপন


8ae53f65-1a46-4a46-9b2c-a20c29bc899c

ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক বলেন, ফেরিটি বিকেল ৫টা ৪০ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। লোড-আনলোডে সাধারণত ৪০ মিনিটের মতো সময় লাগে। পরে কর্তৃপক্ষ থেকে জানানো হয়, এমপি সাহেব আসবেন, তাই ফেরি ছাড়তে কিছুটা দেরি হবে। এ কারণে প্রথমে গাড়ি ওঠাতে দেওয়া হয়নি। এতে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার মতো বিলম্ব হয়েছে।

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। রাফসান চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী তার ফেসবুক পোস্টে লিখেছেন, আপনার জন্য ফেরি অপেক্ষা করতে পারে, কিন্তু তিন ঘণ্টা অপেক্ষা করতে পারে না। হাতিয়ার যেকোনো প্রান্ত থেকে ফেরিঘাটে আসতে বড়োজোর এক ঘণ্টা লাগে। মানুষের লেভেলে থাকুন, মানুষের ভাষায় কথা বলুন।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল ও সিন্ডিকেট পরিকল্পিতভাবে কৃত্রিম জ্যাম সৃষ্টি করে এ পরিস্থিতির জন্ম দিয়েছে। তিনি ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যাত্রীদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখাসহ সামনের দিকে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন ঘটে সংশ্লিষ্টদের প্রতি সে দাবি জানিয়েছেন স্থানীয়রা

ছবিতে এমপি হান্নান মাসউদকে উত্তেজিত যাত্রীদের থামানোর চেষ্টা করতে দেখা যায়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর