শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

তেঁতুলিয়ায় পুলিশের মাথায় আঘাত করে পালাল গরু চোর

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ এএম

শেয়ার করুন:

তেঁতুলিয়ায় পুলিশের মাথায় আঘাত করে পালাল গরু চোর
আহত পুলিশ সদস্য। ছবি: ঢাকা মেইল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়েছে তালিকাভুক্ত গরু চোর রাসেল ইসলাম (৩৩)। এ ঘটনায় বনমালী নামে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল ইসলামকে আটক করতে অভিযান চালায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই বদিউজ্জামান। পুলিশ সদস্যরা রাসেলের বাড়ি ঘেরাও করে তাকে একটি কক্ষে অবস্থান করতে দেখেন। দরজার সামনে অবস্থান নেওয়ার পর অভিযুক্ত হঠাৎ দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যকে তাৎক্ষণিক উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানান, তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, “রাসেল ইসলাম একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে গরু চুরির মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অভিযুক্তকে ধরতে পুলিশের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।”

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর