মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিভিন্ন অভিযোগে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

বিভিন্ন অভিযোগে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগের ৫ জেলায় অভিযান চালিয়ে ৯ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (৬ এপ্রিল) ভোক্তা অধিকারের ৬টি টিম এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অভিযান চালিয়ে বিউটি বারকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে সেন্ট হিলারি ডিপার্টমেন্টাল স্টোর মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানেড় নেতৃত্বে দামুড়হুদা উপজেলার দর্শনা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিঠাই ঘরকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা এবং মেহেক মেডিসিনকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আরও পড়ুন

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে চিতলমারী উপজেলার চিতলমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে আকবর স্টোরকে অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা এবং গোবিন্দ স্টোরকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদি হাসান তানভীরের নেতৃত্বে কলারোয়া উপজেলার কলারোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইদুল স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ১টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে কেশবপুর উপজেলার ভেরচি বাজার এলাকায় অভিযান চালিয়ে গোবিন্দ ঘোষের দুধের কারখানাকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্যে উৎপাদন করার অপরাধে হাজার টাকা এবং অপু ঘোষের দুধের কারখানাকে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর