শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক।


বিজ্ঞাপন


jhenaidah--

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ডে শৃঙ্খলা ফিরলেও দীর্ঘ লাইনে ভোগান্তি

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে মিনারুল ইসলামের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তাকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পেট্রোল এলাকার মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর