রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাজিরায় হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩০ হাজার শিশু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

জাজিরায় হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩০ হাজার শিশু

শরীয়তপুরের জাজিরা উপজেলায় হামের সংক্রমণ বৃদ্ধি ও শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ায় শুরু হয়েছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের সুরক্ষায় এই কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার খোশাল সিকদার কান্দির সেলিম মাদবর বাড়িতে স্থাপিত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন। উদ্বোধনের পর থেকেই কেন্দ্রে শিশুদের উপস্থিতি বাড়তে থাকে। প্রথম দিনে বিকেল ৪টা পর্যন্ত অন্তত ১৭৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


Jajira

একই সঙ্গে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকাদান কার্যক্রম চলছে। স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন সপ্তাহে উপজেলাজুড়ে প্রায় ৩০ হাজার শিশুকে এই বিশেষ টিকার আওতায় আনা হবে।

আরও পড়ুন

পিরোজপুরে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৬০ হাজার শিশু

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে শরীয়তপুর জেলায় ৫৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে, যা স্থানীয়ভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে হামের বিস্তার রোধ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর