রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিরোজপুরে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৬০ হাজার শিশু

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৬০ হাজার শিশু

পিরোজপুরে হাম রোগের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ মাসের শিশুদের টিকা প্রদান করা হবে।


বিজ্ঞাপন


‎পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, এ কর্মসূচির আওতায় আমরা জেলার ৯ থেকে ১৫ মাস বয়সী ৬০ হাজার শিশুদের মধ্যে এ টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে সব শিশুদের মাঝে এ টিকা দেওয়া হবে। তবে আমাদের পিরোজপুরে হাম রোগের তেমন কোনো প্রাদুর্ভাব নেই। গতকাল দুইজন শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, তারা আমাদের পর্যবেক্ষণে রয়েছে।

আরও পড়ুন

হাম টিকা পাবে রাজশাহীর ৪০ হাজার শিশু

‎এ সময় পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভুঁইয়া জনি, জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর