রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে বৃদ্ধ নিহত, আটক ১

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে বৃদ্ধ নিহত, আটক ১

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে মো. সেলিম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ৪ নং ওয়ার্ডের গৌরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সেলিম স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ৯টার দিকে গৌরিপুর এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি পক্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিবেশী মো. সেলিম মারামারি থামাতে এবং কিশোরদের শান্ত করতে এগিয়ে যান। কিন্তু উত্তেজিত কিশোররা তাকে লক্ষ্য করে লাঠি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন

গোসল না করায় শিক্ষার্থীকে পিটিয়ে জখম, শিক্ষক আটক

স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে মো. রাজু (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক রাজু ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে অবস্থান করছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকি কিশোরদের চিহ্নিত করে পোস্টমর্টেমের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর