শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করলেন ভূমিমন্ত্রী

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করলেন ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

রাজশাহীর বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে মাছ শিকার কার্যক্রমের আয়োজন করা হয়। পরে ধরা মাছ ৩টি এতিমখানা ও ৭টি মাদরাসার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


543c9318-a29c-4108-b836-a5492d11b1d7

আরও পড়ুন

লাউ শাক সেদ্ধ ও পানি খেয়ে ইফতার করা পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর