শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

মোংলায় একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, মোংলা
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

মোংলায় একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত স্থানীয় বিএনপি নেতা আ. রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে মোংলা উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে মোংলা পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে পরিবারের প্রধান আ. রাজ্জাকের মরদেহ দাফন করা হয়। এরপর পর্যায়ক্রমে পরিবারের বাকি সদস্যদের দাফন সম্পন্ন করা হয়।


বিজ্ঞাপন


এ সময় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে কবরস্থান সংলগ্ন এলাকা। এর আগে আজ সকালে খুলনার কয়রায় কনের বাড়ির চারজন এবং বাগেরহাটের রামপালে মাইক্রোবাস চালকের দাফন সম্পন্ন হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

জানাজায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ ছাড়া বাগেরহাট জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে শরিক হন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত বুধবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজ্জাক ও তার পরিবারের সদস্যসহ মোট ১৪ জন প্রাণ হারান।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর