রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেশবপুরে ভেজাল দুধ তৈরি, ৬ জনকে জেল ও জরিমানা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১১:০৯ এএম

শেয়ার করুন:

কেশবপুরে ভেজাল দুধ তৈরি, ৬ জনকে জেল ও জরিমানা

যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অপরাধে ছয়জনকে ৬ লাখ টাকা জরিমানা ও জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অসাধু ব্যবসায়ীদের জেল-জরিমানা দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাথরঘাটা গ্রামের ঘোষপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল।

আরও পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত কোটি টাকার পাটবীজ আটক

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, র‍্যাব এবং ভোক্তা অধিকার যৌথ অভিযান পরিচালনাকালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই গ্রামের মিলন ঘোষ (৩০), অরুপ ঘোষ (২৯), স্বপন ঘোষ (৬৮), রামপ্রসাদ ঘোষ (২৯) ও বুদ্ধদেব ঘোষকে (২৮) এক লাখ টাকা করে জরিমানা ও এক বছরের জেল এবং পার্থ ঘোষকে (১৯) এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের জেল প্রদান করেন।

44b3cc2d-260d-4b4e-befa-b14b7f71de3b

কেশবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করার উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়। একই সাথে ৬ জনকে জেল-জরিমানা করা হয়েছে।

অভিযানকালে যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও র‍্যাব উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর