বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ কোটি টাকা মূল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক করা হয়েছে।
সোমবার ( ৯ মার্চ) দুপুরে বেনাপোল বন্দরের ১৫নং শেডে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে।
বিজ্ঞাপন
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, গত ৮ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বীজ উল্লেখ করে আমদানি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পণ্যের চালানে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্য ঘোষণার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা- নিরীক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিধি/এফএ

