শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলা, প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলা, প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড়ের ‘শহীদ কানন চত্বর’ এ প্রতিবাদী সভার আয়োজন করে উদীচীর মাদারীপুর জেলা কার্যালয়।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু উভয়েই নিজ নিজ দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত অপরাধী। তারা মানবতা বিরোধী ও গণহত্যাকারী। এই দুই ব্যক্তি আজ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্য শুধু নয় গোটা বিশ্বকে আজকে অনিরাপদ করে তুলেছে।

04fde953-2b4a-402f-a63a-2acd19a85417

বক্তাদের অভিযোগ, আজকের দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প নয়া হিলারে আবির্ভূত হয়েছেন। যাকে ইচ্ছা হত্যা করছেন, যাকে ইচ্ছা দেশ থেকে তুলে আনছেন। জাতিসংঘ অকার্যকর হয়ে আমেরিকার তাঁবেদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমনই বর্বরতার বিরুদ্ধে সভ্য দাবি করা কোনো দেশ যথাযথ প্রতিবাদ পর্যন্ত করছে না। বাংলাদেশ সরকার বা বিরোধী দলগুলো থেকে পর্যন্ত আমেরিকার এই বর্বরতার বিরুদ্ধে জোরালো কোনো প্রতিবাদ নেই।

আরও পড়ুন

ইরানে ৩ হাজার স্থানে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনোর তীব্র নিন্দা জানান। দেশে দেশে মার্কিন সাম্রাজ্যের চক্রান্ত চলে। এই চক্রান্তের কারণে কোনো হত্যার বিচার হয় না। আমেরিকা ও ইসরায়েলের এমন অমানবিক হামলার হাত থেকে কোমলমতি শিশুরাও রেহাই পাচ্ছে না। কর্মসূচি থেকে অতি দ্রুত হামলা বন্ধ ঘোষণা করে সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। পাশাপাশি মার্কিনির আধিপত্য ভেঙে এদেশে শান্তি প্রতিষ্ঠা করার দাবি জানান বর্তমান সরকারের কাছে। এ সময় শিশু ইরা হত্যা ও ১৯৬৬ সালে যশোরে উদীচীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

8ab74b66-bc32-424d-80c8-dd6c0f330e4e

মানববন্ধনে বক্তব্য দেন- উদীচীর মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. রেজাউল আমিন, সচেতন নাগরিক কমিটি’র জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ শহীদ, উদীচীর মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন এলিন, সহসভাপতি আনিসুর রহমান মিন্টু, সদস্য আ জ ম কামালসহ অনেকেই।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর