বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দিনাজপুরে স্বাস্থ্য ক্যাম্পেইন, ৪৭০ জন গরিব ও হতদরিদ্র রোগী পেলেন সেবা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে স্বাস্থ্য ক্যাম্পেইন, ৪৭০ জন গরিব ও হতদরিদ্র রোগী পেলেন সেবা

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ও স্ত্রীরোগ (গাইনি ও প্রসূতি) বিশেষজ্ঞ ডা. শ্যামলী সাহা উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

আরও পড়ুন

নাটোরে দিনব্যাপী পানির অপচয়রোধে কৃষকদের প্রশিক্ষণ

এই সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসার, মেডিকেল অফিসার ডা. প্রিতম কুমার পাল, হেলথ অফিসার রিতু রানী দেবশর্মা।

এসময় এলাকার প্রায় ৪৭০ জন গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ওষুধ, রোগ নির্ণয়সহ পুষ্টিকর খাবার সামগ্রী স্বল্প মূল্যে প্রদান করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর