নাটোরের গুরুদাসপুরে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
বিজ্ঞাপন
কৃষি কাজে প্রচলিত সেচ ব্যবস্থাপনায় ৪০ শতাংশ পানি অপচয় হয়। ভূগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার না হওয়ার ফলে পানির স্তর ক্রমশ নিম্নমুখী। পানির অপচয়রোধে প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করতে ওই কর্মশালার আয়োজন করে উপজেলা বিএডিসি অফিস

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, কৃষিকাজে পানির বিকল্প নেই। আর অপরিহার্য পানির সঠিক ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির চাপ কমানো সম্ভব। এ প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এসময় বিএনডিসির জেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, বিএসডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
দিনব্যাপী ওই প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। এর আগে কৃষকের মাঠে সেচ কাজে পানির স্তর নির্ধারণী পাইপ বিতরণ করা হয়। ওই পাইপের মাধ্যমে পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজন মতো সেচ দেওয়া যায়। এতে ৩০ শতাংশ পানি সাশ্রয় হয় বলে জানানো হয়।
প্রতিনিধি/এসএস

